Friday, 14 April 2023

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ-অধ্যাপক মুজিবুর রহমান

 

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১২ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় ঔষধ নীতি’ প্রণয়নে বিরাট অবদান রেখে গিয়েছেন। তিনি ‘গরীবের ডাক্তার’ হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি দেশ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ভাল কাজগুলোর জন্য উত্তম প্রতিদান দিন এবং তাঁর পরিবার-পরিজনদের ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: